হোম > বিশ্ব

কলকাতার আকাশে ড্রোন ঘিরে চাঞ্চল্য

তদন্তে নেমেছে পুলিশ

বিশেষ প্রতিনিধি, কলকাতা

বিগত দিনে জম্মু ও কাশ্মীর থেকে পঞ্জাব, রাজস্থান, গুজরাট পর্যন্ত পাকিস্তানি ড্রোন হামলার খবর দেখেছে বাঙালি। তবে পাকিস্তানের সঙ্গে সেই সংঘাতের আঁচ দেশের পূর্ব প্রান্তে পড়েনি। এরই মাঝে খবর আসে, পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রা কলকাতা, ব্যারাকপুর, উত্তরবঙ্গে ঘুরে গেছেন কয়েক মাস আগেই। এই আবহে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনার মাঝেই কলকাতার আকাশে দেখা গেল একাধিক ড্রোন।

রিপোর্ট অনুযায়ী, মধ্য ও দক্ষিণ কলকাতার ভবানীপুর, ময়দান, ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিংস, রবীন্দ্র সদনের মতো নো ফ্লাই জোনে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। দাবি করা হচ্ছে, ১৯ মে রাত সাড়ে ৮টা নাগাদ প্রায় ৮ থেকে ১০টি সন্দেহজনক ড্রোন কলকাতার আকাশে দেখা গিয়েছিল। কলকাতার আকাশে বিভিন্ন জায়গায় নাকি ড্রোনগুলো দেখা গিয়েছিল প্রায় রাত ১০টা পর্যন্ত।

কলকাতার এসব গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন ওড়াতে হলে আগে থেকে পুলিশি অনুমতি নিতে হয়। তবে পুলিশ এ ধরনের কোনো অনুমতি দেয়নি। এই আবহে ওই ড্রোনগুলো কোথা থেকে এসেছিল, তা সঠিকভাবে জানা যায়নি। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এসব রহস্যময় যানগুলো নিয়ে। তৎপর হয়েছে সেনাবাহিনীও।

প্রাথমিকভাবে জানা যায়, মহেশতলা এলাকার দিক থেকে উড়ে এসেছিল ড্রোনগুলো। উড়ন্ত ড্রোনগুলো প্রথম নজরে পড়েছিল কলকাতা পুলিশের এক আধিকারিকের। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, এরপর কয়েকটি ড্রোন পূর্ব কলকাতা ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে চলে যায়।

বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়, এমনকি পুলিশ প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে থাকে। সোমবার রাতের ড্রোনগুলো ঠিক কী ধরনের- সেটাই বড় প্রশ্ন।

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা