হোম > বিশ্ব

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি মুসলিম ‘সুপার পাওয়ার’ হওয়ার ইঙ্গিত

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ও সৌদি আরব। তার মতে, এই পদক্ষেপ দীর্ঘদিনের মুসলিম ঐক্যের স্বপ্ন বাস্তবায়নকে প্রতিফিলিত করে। খবর জিও নিউজের।

জিও নিউজের টকশো ‘জিরগা’-তে অংশ নিয়ে সানাউল্লাহ বলেন, ‘এই চুক্তি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তি একত্রে মুসলিম বিশ্বের জন্য সম্ভাব্য যৌথ পরাশক্তি বা সুপার পাওয়ার তৈরি করছে।’

তিনি এই চুক্তিকে মুসলিম বিশ্বের জন্য একটি ‘শুভ লক্ষণ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এতে প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।

তিনি আরো বলেন যে, পাকিস্তানের ওপর যেকোনো আক্রমণকে সৌদি আরবের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তিনি এটিকে ন্যাটোর বাইরের এক নজিরবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী জোর দিয়ে বলেন, পাকিস্তান সব সময় একটি প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রেখেছে। তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আগ্রাসন শুরু করি না।’

সানাউল্লাহ বলেন, ‘ভারত আক্রমণ করলে আমরা জবাব দেব। পাকিস্তানের অবস্থান সব সময়েই প্রতিরক্ষামূলক ছিল।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পাকিস্তান বা সৌদি আরবের ওপর কোনো আগ্রাসন হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। চুক্তিটি ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়, যা দুই দেশের কয়েক দশকের পুরোনো নিরাপত্তা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির