হোম > বিশ্ব

গাজায় সাহায্য প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করল ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজায় মানবিক সহায়তা সরবরাহ সীমিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরাইল। পাশাপাশি গাজা-মিশর সীমান্তে রাফাহ ক্রসিংও খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বুধবার) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, জিম্মিদের লাশ হস্তান্তরে হামাস বিলম্ব করায় মঙ্গলবার গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তবে মঙ্গলবার রাতে হামাস আরো চার জিম্মির লাশ ফেরত দেয়ায় এ পদক্ষেপ বাতিল করেছে। লাশগুলো এখন ফরেনসিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে। শনাক্ত করতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এই চার জিম্মির নাম প্রকাশ করেনি।

এছাড়াও, হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে তারা আজ (বুধবার) আরো চারটি লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করবে।

জিম্মিদের লাশ ফেরত দেয়ায় গতি আসায় মানবিক সাহায্য প্রবেশ এবং রাফাহ ক্রসিং আজ (বুধবার) আবার খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে এসেছিল হামাস যোদ্ধারা। এরআগে বন্দি বিনিময় চুক্তি অনুসারে কয়েকজন জিম্মিকে আগেই মুক্তি দেয়া হয়েছে। শেষ পর্যন্ত হামাসের কব্জায় ছিল ৪৮ জন জিম্মি। হামাস জানিয়েছিল, এই ৪৮ জনের মধ্যে ২০ জন জীবিত আছে, বাকি ২৮ জন মারা গেছে।

আরএ

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত