হোম > বিশ্ব

গাজায় হামাসের হামলায় ইসরাইলি সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজায় হামাসের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের আগে স্নাইপারের গুলিতে ওই সেনা মারা যান বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

নিহত সেনার নাম সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি। তিনি ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস সেনা ছিলেন।

আইডিএফ জানায়, বৃহিস্পতিবার গাজা যুদ্ধ বন্ধের চুক্তি কার্যকরের আগে হামলার শিকার হয় সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি।

গাজায় যুদ্ধে দখলদার ইসরেইলি বাহিনী এক হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে। গত ৬ অক্টোবর এক প্রতিবেদনে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

এই প্রকাশিত পরিসংখ্যানে গাজা উপত্যকা, অধিকৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তরাঞ্চল এবং লেবাননের পাশাপাশি পশ্চিম তীরে অবস্থানরত ইসরাইলি নিরাপত্তা সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ১৯৪ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৯০ জন। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

দুই বছরের যুদ্ধের পর গত বুধবার যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরাইল।

আরএ

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান