হোম > বিশ্ব

গ্রিন কার্ড-প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম ঘোষণা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। এ বিষযে নতুন নীতিমালা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস । শুক্রবার প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে—অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তাহলে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংস্থাটি বলছে, নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থায় থাকা ‘ফাঁকফোকর’ বন্ধ হবে এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংস্থার সক্ষমতা বাড়বে। তবে বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়ার সুযোগ থাকবে কি না, তা বিবেচনা করা হবে।

এদিকে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলো এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা সহায়তা সংস্থা এইচআইএএস বলেছে, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এই নীতি পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার