হোম > বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। এদিকে, পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে কিয়েভ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাতভর চালানো হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র না থাকাই এই প্রাণহানির অন্যতম কারণ। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন পশ্চিমা মিত্রদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সূত্র: বিবিসি

আরএ

ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ে প্রস্তুত আইএইএ

পশ্চিম তীরে অবরোধ, সমষ্টিগত শাস্তির আতঙ্কে ফিলিস্তিনিরা

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের নীতি বদলাতে চায় ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ ঘিরে চাপে ট্রাম্পের দল

ফেব্রুয়ারির পর যেভাবে বদলে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

ট্রাম্পের নিশানায় কিউবা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত

স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি জেনারেল

ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান