হোম > বিশ্ব

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৪

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিমানটি শুক্রবার দক্ষিণ-পশ্চিমের শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি কোয়াঙ্গো প্রদেশের কেনগে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে।

কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্ডা বলেন, কেনগেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে জানান, এ দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘বিমানে থাকা সবাই মারা গেছেন; ১২ জনের লাশ পুড়ে এমন অবস্থায় পৌঁছেছে যে তাদের শনাক্ত করা সম্ভব নয়।’

সামরিক বাহিনীর তথ্যমতে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, দুই জেনারেলের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক কর্মীরা ছিলেন।

সূত্র: আল জাজিরা

আরএ

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

হুথিদের ২ ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ

আস্থায় চিড়: কেন নজিরবিহীন প্রশ্নের মুখে ভারতের নির্বাচন

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট

মার্কিন সেনাবাহিনী সম্পর্কে যে কথা গোপন রাখে যুক্তরাষ্ট্র

পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় নয়: ইরান

ইরানকে সহায়তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের সতর্কতা