হোম > বিশ্ব

ইরানের জন্য আলোচনার দরজা খোলা: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে ইরানের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। তারা চাইলে আবারো আলোচনায় ফিরতে পারে।

রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘আল-মনিটর লাইভ’ এর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে সময় ওয়াশিংটনের পক্ষে যাচ্ছে কি না, এমন প্রশ্রে জবাবে ওয়াল্টজ বলেন, ‘আমি তা-ই মনে করি’।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, ইরান চাইলে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে আবার আলোচনায় ফিরতে পারে। তবে তেহরান নতুন করে আলোচনায় বসার শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেছে—এমন প্রতিবেদনকে তিনি কাল্পনিক বলে উড়িয়ে দেন।

ওয়াল্টজ বলেন, ১৯৭৯ সালের পর ইরানি শাসকগোষ্ঠী এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের অবস্থান আরো দুর্বল হচ্ছে। অর্থনৈতিক চাপ ও দেশটির মুদ্রার দরপতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি তারা শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে আলোচনায় ফিরে আসবে।’

সূত্র: আনাদোলু

আরএ

আবার আক্রান্ত হলে ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেবে ইরান: আইআরজিসি

শ্রীলঙ্কায় ‘সবচেয়ে বড়’ গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি