হোম > বিশ্ব

ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আল জাজিরার।

আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরআগে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেব না, এটা কখনো ঘটবে না।’

ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সাথেও কথা বলেছেন। তিনি বলেন, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে, এমনকি সম্ভবত শান্তিরও।’

নেতানিয়াহুর সাথে পশ্চিম দীর দখলের প্রচেষ্টা বন্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে, ট্রাম্প এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।

তিনি বলেন, ‘আমি তার সাথে কথা বলি বা না বলি, আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দিচ্ছি না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে, ঠিক আছে?’

অধিকৃত পশ্চিম তীরের সম্ভাব্য দখল রোধে তিনি কী পদক্ষেপ নেবেন তার বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখল বন্ধ করতে ইসরাইলের প্রতি চাপ বাড়ছে। কারণ পশ্চিমা দেশগুলি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।

যুক্তরাজ্য ও জার্মানি ইসরাইলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে ‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।’

আরএ

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প