হোম > বিশ্ব

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তার পরিবার। ইমরান খানের ছেলে কাসিম খান আশঙ্কা করছেন, কারা কর্তৃপক্ষ তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য গোপন করছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেয়ার গুজব ছড়িয়ে পড়ে। কাসিম রয়টার্সকে বলেন, ইমরান খানের সরাসরি বা নির্ভরযোগ্য কোনো মাধ্যমের সাহায্যে যোগাযোগ করতে পারেননি তারা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান তিনি।

তিনি বলেন, ‘আমার বাবা নিরাপদ আছেন কিনা অথবা আহত বা বেঁচে আছেন কিনা তা না জানা এক ধরনের মানসিক নির্যাতন। আমাদের সবচেয়ে বড় আশঙ্কা হল গুরুত্বপূর্ণ কোনো তথ্য লুকানো হচ্ছে।’

রয়টার্স কাসেমের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নাম প্রকাশ না করার শর্তে, একজন কারা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন। তাকে স্থানান্তরের কোনো পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত নন।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

আরএ

কোটি টাকায় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড