হোম > বিশ্ব

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।

মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এ খবর জানান পাকিস্তানের ডিজিএফআইয় মহাপরিচালক। অবশ্য পরে ভারত মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে।

আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি পড়ে পাঞ্জাবের অমৃতসরে।

তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারত।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত পরিকল্পনা মতো শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। শিখ ও সংখ্যালঘুদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরা শিকার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের।

তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা। সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। ভারত এখন নিজ দেশের জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে।

এর আগে অমৃতসরে গভীর রাতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানান।

সূত্র : দ্য ডন, রয়টার্স।

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা