হোম > বিশ্ব

বিশ্বেজুড়ে ২০২৫ সালে নিহত ১২৮ সাংবাদিক: আইএফজে

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে আইএফজের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের জন্য বিশ্বব্যাপী রেড অ্যালার্ট।

প্রেস গ্রুপটি ফিলিস্তিন অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। ২০২৫ সালে গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সময় ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।

বেলাঙ্গার বলেন, ‘এর আগে কখনো এমনটা ঘটেনি; এত অল্প সময়ে, এত ছোট এলাকায় এত জনের মৃত্যু।’

এছাড়া ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু, ভারত এবং অন্যান্য স্থানেও সাংবাদিকদের হত্যা করা হয়েছে।

এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন আইএফজের জেনারেল সেক্রেটারি। তিনি এটিকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরো উৎসাহিত হচ্ছে।

আইএফজে আরো জানিয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি।

সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দি রয়েছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের জন্য চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।

আরএ/এসআই

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন আজিজ খান

এআই দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে যুদ্ধের সাফল্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

লেবাননের হাসপাতালে হামলার দায় স্বীকার করল ইসরাইল

ভারতে পার্কিংয়ে নামাজ পড়ায় মুসলিম রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা