হোম > বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার। বিক্ষোভের জেরে অবশেষ সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার।

গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। এর নেতৃত্বে ছিল মূলত তরুণরা।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জনসাধারণের অভিযোগ স্বীকার করে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, ‘সরকারের সদস্যরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন না করে থাকেন তাহলে সেজন্য ক্ষমা চাইছি।’

প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন তরুণদের সাথে যোগাযোগের একটি মাধ্যম খুলতে চান।

তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ সমস্যার কারণে সৃষ্ট ক্ষোভ, দুঃখ এবং অসুবিধাগুলো আমি বুঝতে পারি। আমি তাদের কথা শুনেছি, আমি তাদের কষ্ট অনুভব করতে পারি, আমি দৈনন্দিন জীবনের ওপর এর প্রভাবও বুঝতে পারছি।’

বছরের পর বছর ধরে অর্থনৈতিক মন্দায় হতাশা থেকেই এই বিক্ষোভের সূত্রপাত হয়। আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের একটি দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এই অঞ্চলের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি।

বিশ্বব্যাংকের মতে, ২০২২ সালে এর তিন কোটি মানুষের প্রায় ৭৫ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করত।

বিক্ষোভকারীরা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থতার জন্য সরকারের প্রতি দোষারোপ করছেন। বিশেষ করে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং পানির ঘাটতির কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান