হোম > বিশ্ব

সৌদিতে যুবরাজের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু এজেন্সি।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। খবর আনাদোলু এজেন্সির

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়েও মতামত বিনিময় করেছেন তারা ।

গুতেরেস বর্তমানে আঞ্চলিক সফরে রয়েছেন, যার অংশ হিসেবে তিনি ১৪-১৫ ডিসেম্বর রিয়াদে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সভ্যতার জোটের ১১তম গ্লোবাল ফোরামে যোগ দিচ্ছেন। সফর শেষে তিনি ইরাকে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমআই) এর সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন।

এছাড়া জাতিসংঘ প্রধান ওমান সফরেও যাবেন, যেখানে তিনি সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ইয়েমেনসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি