হোম > বিশ্ব

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

আমার দেশ অনলাইন

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকে ভেনেজুয়েলা ইতালিকে পরাজিত করার পর সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ ইঙ্গিত দেন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প গ্রিনল্যান্ড এবং কানাডাসহ আরো বেশ কয়েকটি দেশ ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন।

ভেনেজুয়েলার জয়ের পর উচ্ছ্বসিত হয়ে তিনি তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ওয়াও! ভেনেজুয়েলা আজ রাতে ডব্লিউবিসি (বেসবল) সেমিফাইনালে ইতালিকে ৪-২ গোলে হারিয়েছে। ওদেরকে সত্যিই ফুরফুরে দেখাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ইদানীং ভেনেজুয়েলায় ভালো কিছু ঘটছে। আমি ভাবছি এই জাদুর রহস্যটা কী?’ এরপরই বলেন, ‘৫১তম অঙ্গরাজ্য হলে কেমন হয়?’

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা