হোম > বিশ্ব

শর্ত বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইরানের শর্তগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ইরানের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরান তাদের নিজস্ব শর্তের কথা জানিয়ে দিয়েছে।

রেজাই বলেন, ‘কাতার ও পাকিস্তান সরকার বর্তমানে আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে। যোগাযোগ ও বৈঠক চলছে। আমরা তাদের আমাদের শর্তগুলো জানিয়েছি—আর যুক্তরাষ্ট্রও আমাদের শর্তগুলো সম্পর্কে অবগত। আমরা এখন অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিয়ে বাস্তবায়ন করবে।’

ইরানের শর্তের বিষয়ে তিনি বলেন, এর মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা। পাশাপাশি সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘোষণা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ, ইরানের বিপ্লবের বিরোধীদের সঙ্গে সহযোগিতা বন্ধ, ইরানের ভূখণ্ডে যেকোনো ধরনের আগ্রাসন বন্ধ এবং নৌ অবরোধ প্রত্যাহারের দাবি রয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে প্রথমে আমাদের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। এরপরই আলোচনা হতে পারে।’

পারমাণবিক নীতি নিয়ে ইঙ্গিত

ইরানের পারমাণবিক নীতি প্রসঙ্গে রেজাই বলেন, দেশটি তাদের প্রয়াত ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ফতোয়ার প্রতি এখনো অঙ্গীকারবদ্ধ এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে ভবিষ্যতে পরিস্থিতি কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।

রেজাই বলেন, ‘আমরা এখন বিবেচনা করছি, নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে দাঁড়াব কি না। এটি যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করবে।’

ইয়েমেন-সৌদি যুদ্ধ বন্ধে সহযোগিতার প্রস্তাব

হুথি ও সৌদি আরবের মধ্যকার সংঘাত প্রসঙ্গে রেজাই বলেন, ইরান এই যুদ্ধের অবসান চায়। সৌদি আরব ও ইয়েমেন শান্তি প্রতিষ্ঠায় ইরানের সহায়তা চাইলে তেহরান তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

মার্কিন হামলার আশঙ্কা

সম্ভাব্য মার্কিন হামলা প্রসঙ্গে রেজাই বলেন, ইরান নিজেদের প্রতিরক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুর্বল দিকগুলো সম্পর্কে তারা অবগত।

তিনি দাবি করেন, ইরান সম্প্রতি একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তার ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে বিস্ফোরিত হয় এবং ৮০টি বিস্ফোরক ওয়ারহেডে বিভক্ত হয়।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরানের শর্ত পুরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যাকারী সেনার দণ্ড মওকুফ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

হুথিদের ঠেকাতে ইয়েমেন সংঘাতে জড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

ইয়েমেন সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে হুথিদের হুঁশিয়ারি

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে ইরান

নিরাপত্তার সংকট গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সত্যি কি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেয়েছেন ট্রাম্প