হোম > বিশ্ব

পাকিস্তানে উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

পাকিস্তানের বন্যা কবলিত পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। নৌকাটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। শনিবার এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মুলতান জেলার জালালপুরে তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। এক বিবৃতিতে নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) নিশ্চিত করেছেন, ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৩০ জন ছিলেন। ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদেরমধ্যে ছয়জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে দুই মাস বয়সী এক শিশু।

নৌকাটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। সাহায্য করেন উদ্ধারকারীদের।

বিবৃতিতে বলা হয়, বন্যা কবলিত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য নৌকাটি মোতায়েন করা হয়েছিল। কিন্তু ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে নৌকাটি উল্টে যায়। তিনি আরো বলেন, তীব্র পানির স্রোতে এই দুর্ঘটনা ঘটে।

তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো, ভয়াবহ মৌসুমি বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর ও মধ্য অঞ্চল, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ। অসংখ্য গ্রাম ও কৃষিজমি ডুবে গেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষ মারা গেছেন।

পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানান রাভি, সুতলেজ এবং চেনাব নদী পানি বেড়ে চার হাজার ১০০ টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

আরএ

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’