হোম > বিশ্ব

জাতিসংঘে এরদোয়ানের কবিতা আবৃত্তি, কাঁদলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নীতি-নির্ধারণী ভাষণে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বক্তব্যের একপর্যায়ে তিনি তুর্কি কবি মরহুম সেজাই কারাকোচের একটি জনপ্রিয় কবিতার পঙক্তি আবৃত্তি করেন। তার এই কবিতা পাঠ শুনে জাতিসংঘ কক্ষে বসে থাকা তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে বিশ্বনেতাদের সামনে ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

বক্তব্যের মাঝে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট কবিতার পঙক্তিতে বলেন, ‘তারা মনে করে, আমরা নীরব থাকলে কোনো সমস্যাই থাকবে না। কিন্তু আমরা যদি নীরব থাকি, ইতিহাস নীরব থাকবে না। আর ইতিহাস যদি নীরব হয়ে যায়, তবে সত্যও কখনো নীরব থাকবে না।’

কবিতাটির উদ্ধৃতি দিয়ে এরদোয়ান বলেন, বিশ্বজুড়ে চলমান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে এই বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। নিপীড়কদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো যোগ করেন, ‘তারা আমাদের সরিয়ে দিলেও কখনো বিবেকের দহন থেকে রেহাই পাবে না। আর তারা যদি বিবেকের দহন থেকেও বাঁচে, তবে ইতিহাসের শাস্তি এড়াতে পারবে না। এমনকি ইতিহাসের শাস্তি থেকে রক্ষা পেলেও আল্লাহর গজব বা ক্রোধ থেকে কখনো বাঁচতে পারবে না।’

ভাষণের এই পর্যায়ে সাধারণ পরিষদের দর্শকসারিতে থাকা তুরস্কের প্রতিনিধিদলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমকে কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে তালি দিতে দেখা যায়। আবেগে আপ্লুত হয়ে তিনি চোখ মুছছিলেন, যা বিশ্ব গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে।

এদিকে এরদোয়ান যখন ফিলিস্তিন ও বৈশ্বিক সংকট নিয়ে ইসরাইলের আগ্রাসী নীতির কড়া সমালোচনা করছিলেন, তখন অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে ইসরাইলের প্রতিনিধিদল।

ইরানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার

সিরিয়ায় ৫০০ বিমান হামলা চালিয়েছে ইসরাইল: প্রেসিডেন্ট আল-শারা

জাতিসংঘে দাঁড়িয়ে নিজ দেশের নাম পরিবর্তনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট

সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী হচ্ছে চীন

ভারতে কি আবারো বিজেপিকে জেতানোর নীলনকশা চলছে

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের