হোম > বিশ্ব

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

আতিকুর রহমান নগরী

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) সিসমিক নেটওয়ার্ক এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয়, ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি অংশে ভূমিকম্প হয়েছে। খবর সামা টিভির

পিএমডি জানিয়েছে, ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। এটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়।

আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। লোয়ার দির ও মারদানেও উল্লেখযোগ্যভাবে কম্পন টের পাওয়া যায়। খাইবার জেলার ল্যান্ডিকোটালে মূল ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে।

রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের নগর এলাকায় দপ্তর ও বাসাবাড়ি থেকে মানুষ বেরিয়ে আসে। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের ঝুঁকি থেকেই যায়।

আরএ

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল