হোম > বিশ্ব

ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পাননি উরসুলা

আন্তর্জাতিক ডেস্ক

জো বাইডেনের পরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার অভিষেক অনুষ্ঠিত হবে।

অভিষেক অনুষ্ঠানে বিশ্বের অনেক শীর্ষ নেতা আমন্ত্রণ পেলেও ব্যতিক্রম ঘটিয়ে এতে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন-ইইউর পরিচালনাকারী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়ন।

গত শুক্রবার আনাদোলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো জানান, শপথ অনুষ্ঠানে থাকার জন্য কোনো ধরনের আমন্ত্রণ পাননি উরসুলা ভন ডার লিয়ন।

তিনি বলেন, ‘আমেরিকায় নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভন ডার লিয়নের ফোনালাপ হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।’

তবে আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগে আগ্রহের কথা জানান তিনি।

পাউলা পিনহো জানান, বর্তমানে ইইউ কমিশন প্রেসিডেন্ট অসুস্থ। তবে তাকে নিমন্ত্রণ জানালো হলে সেখানে যোগ দেবেন কি না তা বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন তিনি। তবে এখনই এ নিয়ে কোনো চিন্তা করছেন না উরসুলা।

ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে প্রায়ই ইউরোপীয় নেতাদের বিদ্রূপ করে কথা বলতেন তিনি। ট্রাম্প বলতেন, ইউরোপীয়দের নিজেদের রক্ষার জন্য আরও বেশি কিছু করা জরুরি। ইউরোপীয় মিত্রদের নিয়ে গঠিত ন্যাটো জোট থেকেও আমেরিকাকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

এদিকে নতুন করে অভিষেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি প্রত্যাশা করে বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। তবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এআইয়ের ভুয়া বিজ্ঞাপনে সরগরম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

দিল্লিতে বিক্ষোভ ঘিরে দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা আটক

ককরোচদের বিক্ষোভে যোগ দিচ্ছে কোন কোন রাজনৈতিক দল

কাশ্মীর স্টাইলে দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে চাইছে মোদি সরকার

‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান’

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

যন্তর মন্তরে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচপ্রধানের বার্তা

দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি ট্রাম্পের

দিল্লির বিক্ষোভ ঠেকাতে হোটেল-ছাত্রাবাসে তরুণদের খুঁজছে পুলিশ