হোম > বিশ্ব

‘ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কোনো আপস নয়’

আমার দেশ অনলাইন

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা বলেছেন, দেশটির সামরিক সক্ষমতা একটি অলঙ্ঘনীয় সীমা। সামরিক সক্ষমতা নিয়ে কোনো আপস করা হবে না বলে বলেও জানান তিনি।

মাজিদ ইবন আল-রেজা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় এ বিষয়ে কথা হবে না। তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি অলঙ্ঘনীয় সীমা।’

তিনি আরো বলেন, ‘এগুলো নিয়ে কোনো আপস চলবে না—এখন বা ভবিষ্যতেও নয়।’ তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সামনে এগিয়ে নেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাহরাইনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপকে প্রত্যাখ্যান করে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সংলাপের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালি মার্কিন বাহিনী নয়, ইরানের নিয়ন্ত্রণে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।

গারিবাদি বলেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হস্তক্ষেপ বন্ধ, এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা হবে না।’

সূত্র: ডন

আরএ

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২