হোম > বিশ্ব

যুদ্ধে নিযুক্ত মার্কিন সেনাদের পরিবারের প্রতি ইরানি স্পিকারের বার্তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রসারণবাদী বিভ্রান্তিকে আরো বাড়িয়ে তুলতে সাহায্য করছেন। আর এ কাজে কেন তাদের সন্তানদের বলি দেওয়া হচ্ছে, তা জানার অধিকার আছে মার্কিন সেনাদের পরিবারের।

ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের কথা উল্লেখ করে পোস্টে একটি হ্যাশট্যাগও দিয়েছেন। এপস্টেইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার সম্পর্ক ছিল।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প