হোম > বিশ্ব

ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহ, ১০ জেলায় রেড অ্যালার্ট

আমার দেশ অনলাইন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে চলছে তীব্র দাবদাহ। ভয়াবহ গরমে রাজ্যের ১০ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর । এসব এলাকায় মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বান্দা, চিত্রকূট, কৌশাম্বী, প্রয়াগরাজ, ফতেহপুর, প্রতাপগড়, মির্জাপুর, বারাণসী, ভাদোহি এবং জৌনপুরে রেড অ্যালার্ট বা অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসব এলাকায় আজ শুক্রবার সারাদিন তাপমাত্রা বিপজ্জনকভাবে বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে।

বাঘপত, মিরাট, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, মথুরা এবং আগ্রা সহ ৩৪টি জেলার জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে লখনউ, অযোধ্যা, বারাবাঁকি, সীতাপুর এবং লখিমপুর খেরি সহ ১৭টি জেলা ‘ইয়েলো অ্যালার্টের’ আওতায় রয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্যমতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা আরো ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বৃহস্পতিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দ্রায়, সেখানে তাপমাত্রা পৌঁছায় ৪৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এর পরেই ছিল প্রয়াগরাজ, যেখানে তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বারাণসিতে (বিএইচইউ) ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তামমাত্র রেকর্ড করা হয়।

ভারতের আবহাওয়া দপ্তর ব্যাখ্যায় জানিয়েছে, হলুদ সতর্কতা মানে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, কারণ টানা তাপপ্রবাহের সম্ভাবনা থাকে। কমলা সতর্কতা বোঝায় দীর্ঘস্থায়ী ও তীব্র গরমের আশঙ্কা। আর লাল সতর্কতা হলো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সংকেত, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

সূত্র: দ্য হিন্দু

আরএ

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার