হোম > বিশ্ব

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটের উপকূল থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া মিসরের কয়েকজন নাগরিকও রয়েছেন।

বৃহস্পতিবার ইয়েরাপেত্রা উপকূলে নতুন করে ৪০ জনকে উদ্ধার করে গ্রিক কোস্টগার্ড। এর আগে দুটি নৌযানে আরো ১১২ জন পৌঁছায়। তাদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানি ও ৯ জন মিসরীয় নাগরিক ছিলেন।

উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। এদিকে, ৫০ অভিবাসীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, লিবিয়ার তোব্রুক থেকে গ্রিসে যাত্রার জন্য প্রতি অভিবাসীর কাছ থেকে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ডলার নেওয়া হয়েছিল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে কূটনীতির আহ্বান পাকিস্তান-বাহরাইনের

ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান