হোম > বিশ্ব

গাজার জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

গাজায় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবার জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ (সোমবার) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বনেতারা। সম্মেলনে যোগ দিতে মিশরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য জানিয়েছে যে এই তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মাধ্যমে সরবরাহ করা হবে। দুর্ভিক্ষ, অপুষ্টি ও রোগের মুখোমুখি ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা করা হয়েছে।

দুই বছর পর যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

ব্রিটেন জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনের ওপর তিন দিনের একটি শীর্ষ সম্মেলনও আয়োজন করবে, যেখানে আন্তর্জাতিক সরকারি প্রতিনিধি, বেসরকারি খাত এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের মতো উন্নয়ন অর্থ প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবে।

আরএ

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি