হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিল । গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল, এমন অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। খবর আল জাজিরার।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজে শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

ব্রাজিল আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে বলেছে, ইসরাইল ১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’ লঙ্ঘন করেছে। এ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের যেকোনো সদস্য দেশ মামলায় অন্তর্ভুক্ত হতে পারে, যদি মামলাটি এমন কোনো চুক্তির ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত হয়, যেটির পক্ষ তারা নিজেও।

আইসিজে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা এবং ইসরাইলকে তাদের বক্তব্য লিখিতভাবে পেশ করার জন্য বলা হয়েছে।

এরআগে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসে জানিয়েছিল, তারা মামলায় যুক্ত হবে কারণ গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসনের পেছনে বিচারহীনতা আন্তর্জাতিক আইনের জন্য হুমকি সৃষ্টি করছে।

এখন ব্রাজিল স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়েছে, যারা দক্ষিণ আফ্রিকার পক্ষে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলায় হস্তক্ষেপ করেছে।

আইসিজে’র চূড়ান্ত রায় আসতে এখনো বেশ কয়েক বছর সময় লাগতে পারে।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির