হোম > বিশ্ব

যে কারণে ভেনেজুয়েলাকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের কাছ দিয়ে উড়ে গেছে ভেনেজুয়েলার দু’টি যুদ্ধবিমান। একে উস্কানিমূলক বলে বর্ণনা করে ভেনেজুয়েলাকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

স্থানীয় বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভেনেজুয়েলাকে সতর্ক করে দিয়েছে পেন্টাগন।

বিবৃতিতে জানানো হয়, ভেনেজুয়েলা সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি সামরিক বিমান মার্কিন জাহাজের খুব কাছে চলে আসে। তবে মার্কিন জাহাজ ভেনেজুয়েলার যুদ্ধবিমানের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ায়নি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেন্টাগন জানায়, ‘মাদুরো সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন নৌবাহিনীর জাহাজের কাছে উড়ে গেছে। ভেনিজুয়েলার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত অভিযানে বাধা বা হস্তক্ষেপের না করতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।’

এদিকে ভেনেজুয়েলার সরকারি সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘোষণাকে তুলে ধরেছে। মাদুরো জানান, দেশের ন্যাশনাল মিলিশিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে, যেখানে নতুন স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোকে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। এমনকি আগস্ট মাসে ওয়াশিংটন তার গ্রেপ্তারের তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। এরপর মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে একাধিক জাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করে।

মাদুরো এর আগেই অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা নিজেদের “অস্ত্রধারী প্রজাতন্ত্র” হিসেবে রূপান্তরিত করবে।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ