হোম > বিশ্ব

শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমার দেশ অনলাইন

ইরান যুদবধ বন্ধে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানের সংবাদপত্র নিক্কেই জানিয়েছে, চুক্তি হওয়ার ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান ।

নিক্কেই আরো জানায়, চুক্তি পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান প্রণালিটি থেকে মাইন অপসারণের কাজ শুরু করবে। এরপর সব দেশের জাহাজ অবাধে ও নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান ট্রানজিট ফি আদায় বন্ধ করে দেবে।

এদিকে, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রঘাঁটি ও মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার্থে’ এই হামলা চালানো হয়েছে। তবে একই সময়ে ইরান জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: রয়টার্স

আরএ

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা