হোম > বিশ্ব

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলের তিনটি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেগুলো পুড়ে ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহর জানায়, সাঁজোয়া ও পদাতিক ইউনিট নিয়ে গঠিত ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

গোষ্ঠীটি আরো জানায়, ওই এলাকায় এখনো সংঘর্ষ চলছে।

মার্কিন-ইসরাইল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলে হামলা চালালে গত মার্চে লেবাননও মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।

এরপর লেবাননজুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করে তেলআবিব। দেশটির দক্ষিণাঞ্চল ইসরাইলের সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: বিএসএস

আরএ

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান