হোম > বিশ্ব

নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে কাসেম সোলাইমানির ছবি রেখে যায় ইরান

আমার দেশ অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে এক নজিরবিহীন ও প্রতীকী প্রতিবাদের ঘটনা ঘটিয়েছে ইরানের প্রতিনিধি দল। নেতানিয়াহু পোডিয়ামে ওঠার সঙ্গে সঙ্গেই অধিবেশন কক্ষ বর্জন করে বেরিয়ে যাওয়ার সময় নিজেদের নির্ধারিত ডেস্কে ইরানের নিহত শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির একটি বাঁধাই করা ছবি রেখে যায় তারা।

অধিবেশন কক্ষে নেতানিয়াহুর ভাষণ শুরুর আগে থেকেই তীব্র উত্তেজনা বিরাজ করছিল। তিনি বক্তব্য দেওয়ার জন্য ডায়াসের দিকে এগোতেই বহু দেশের কূটনীতিকদের সঙ্গে ইরানের প্রতিনিধিরাও আসন ছেড়ে ওয়াকআউট করেন। তবে সভাকক্ষ পুরোপুরি খালি করার আগে ইরানের কূটনীতিকরা তাদের ফাঁকা টেবিলে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ছবিটি সোজাসুজি বসিয়ে রেখে যান।

ছবিটি এমনভাবে রাখা হয়েছিল, যেন পোডিয়ামে দাঁড়িয়ে থাকা নেতানিয়াহুর সরাসরি দৃষ্টির সামনে তা পড়ে। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ গড়ে তোলা এবং ইসরাইলবিরোধী কৌশলের অন্যতম মূল রূপকার হিসেবে ইরান তাকে জাতীয় বীর ও শহীদ হিসেবে গণ্য করে।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ ট্রাম্প

আর্জেন্টিনায় বড় ধাক্কা, মিলেইয়ের আমলে ফের বাড়ল দারিদ্র্য

ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে প্রস্তাব পাস

জাতিসংঘ অধিবেশনে কোন নেতার ভাষণে কেমন ছিল উপস্থিতির চিত্র

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

শি জিনপিংকে ঈগলের মূর্তি উপহার ট্রাম্পের, নেপথ্যে কী

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট বাংলাদেশসহ যে ৭৭ দেশের প্রতিনিধির

বিশ্ববাজারে কমল তেলের দাম

সংখ্যালঘু দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করছে ভারত