হোম > বিশ্ব

ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র। বুধবার জি-৭ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। তার মতে, ইরানের অর্থ ফেরত না দিলে ডলারে কেউ বিনিয়োগ করবে না।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রচুর অর্থ জব্দ করেছি এবং তা আমাদের কাছেই আছে।’

তিনি আরো বলেন, ‘এটা আমাদের অর্থ নয়, এটা তাদের অর্থ। আমরা একটি নির্দিষ্ট সময়ে তা জব্দ করেছিলাম। আমার মনে হয়, আমাদের তা ফেরত দিতে হবে। আপনারা জানেন, যদি আমরা তা ফেরত না দিই, তাহলে কেউই আর কখনো ডলারে বিনিয়োগ করবে না।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা শিথিলকরণের সঙ্গে যুক্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি অনুসারে, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলারের একটি ‘সুনির্দিষ্ট, পারস্পরিকভাবে সম্মত পরিকল্পনা’ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ‘আমরা কোনো অর্থ দিচ্ছি না। তারা সঠিকভাবে আচরণ করলেই কেবল এটি সম্ভব হবে। তারা যদি ঠিকভাবে চলে এবং কেউ বিনিয়োগ করতে চায়, তাহলে বিনিয়োগ করতে পারবে। এই ৩০০ বিলিয়ন ডলারের তহবিলও সেই শর্তের সঙ্গে সম্পর্কিত। সবকিছু নির্ভর করবে তারা কী করছে তার ওপর।’

ট্রাম্প আরো বলেন, ‘আরেকটি বিষয় মনে রাখতে হবে— যখন আপনারা বিলিয়ন ডলারের কথা বলেন, তখন মনে রাখতে হবে তাদের এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।’

ইরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা সঠিক আচরণ শুরু করলেই কিছু না কিছু ঘটবে।’

সূত্র: আনাদোলু

আরএ

বর্ণবাদের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড

যুক্তরাষ্ট্র-ইরান আনুষ্ঠানিক চুক্তি অনিশ্চিত, পোস্ট সরালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জর্ডানে নথিবিহীন বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: গালিবাফ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

লেবাননে ইসরাইলি সেনা নিহত

শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করছে ইরান: গালিবাফ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

ইরান যুদ্ধে নিরপেক্ষ থাকায় জিনপিং ও পুতিনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প