হোম > বিশ্ব

৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

আতিকুর রহমান নগরী

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক অবাক করা ঘোষণায় জানিয়েছেন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী “ডিয়েলা” এখন “গর্ভবতী” এবং শিগগিরই “৮৩ সন্তান” জন্ম দেবে। রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন,“আমরা আজ ডিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো ৮৩ সন্তানের সাথে ডিয়েলা গর্ভবতী।”

তিনি ব্যাখ্যা করেন, এই “শিশুরা” বা এআই সহকারীরা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতে ঘটে যাওয়া আলোচনা বা ঘটনাবলী সম্পর্কে অবহিত রাখবে।

রামা মজার ছলে আরও বলেন,“যদি কেউ কফি খেতে গিয়ে অধিবেশনে ফিরে আসতে ভুলে যায়, তাহলে এই শিশুটি জানিয়ে দেবে কী বলা হয়েছে এবং কাকে পাল্টা জবাব দিতে হবে।”

আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই সিস্টেম পুরোপুরি চালু হবে এবং সংসদীয় কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, “ডিয়েলা” (যার অর্থ “সূর্য”) ২০২৪ সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়োগ পান।

তিনি ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন, নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন।

এআই-উৎপাদিত এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। ডিয়েলা বর্তমানে পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে আছেন, যা রামার দাবি অনুযায়ী “১০০ শতাংশ দুর্নীতিমুক্ত” এবং সম্পূর্ণ স্বচ্ছ।

এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অ-মানব (এআই) সরকারী মন্ত্রী নিয়োগের ইতিহাস গড়েছে। ডিয়েলা সম্পূর্ণভাবে কোড ও পিক্সেল দ্বারা তৈরি একটি ডিজিটাল সত্তা, যিনি এখন রূপক অর্থে “৮৩ সন্তান”-এর জননী হতে চলেছেন — আলবেনিয়ার সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্দেশ্যে।

ইরানের ওপর মার্কিন–ইসরাইলি হামলা ন্যাটোর যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমান ধ্বংস করার দাবি ইসরাইলের

ফ্রান্স-জার্মানি-দক্ষিণ কোরিয়ার পর ব্রিটেনও প্রত্যাখ্যান করল ট্রাম্পের আহ্বান

ইসলাম বিদ্বেষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের

ফুরিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরাইল

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চুক্তি’ করতে চায় কিউবা: ট্রাম্প

৬০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের আহ্বান চীনের