গাজা সিটিতে চালানো বিমান হামলায় হামাসের সামরিক শাখার এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে নিহত ব্যক্তির নাম মোমেন আহমেদ সালামেহ আই বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি ‘হামাসের গাজা ব্রিগেডের কমান্ডারদের সহযোগী’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় সেখানে অন্তত ১ হাজার ৪৯৮ জন নিহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আরএ