হোম > বিশ্ব

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের বোতল নিক্ষেপ

আতিকুর রহমান নগরী

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নজিরবিহীন জনরোষের শিকার হয়েছেন। রাজধানী বুয়েনস আইরেসে নির্বাচনী প্রচারণার র‌্যালিতে তার গাড়ি লক্ষ্য করে বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের বোনের একটি দুর্নীতির তথ্য সম্প্রতি সামনে এসেছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ ছিলো। নির্বাচনী প্রচারণায় গেলে সেই ক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে পাথর মারেন অনেকে। তখন তিনি একটি ছাদখোলা গাড়িতে ছিলেন।

পাথর, বোতল মারার পর প্রেসিডেন্টকে তার বুলেটপ্রুফ গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তখন মিলেইয়ের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের মারামারি বেধে যায়।

আগামী অক্টোবরে আর্জেন্টিনায় মধ্যবর্তী নির্বাচন হবে। সেটির প্রচারণা চালাতেই গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।

লোমাস দে জোমরা প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার এক বাসিন্দা বলেছেন, মিলেই এখানে উসকানি দিতে এসেছিলেন।

আর্জেন্টিনার প্রতিবন্ধী সংস্থার সাবেক প্রধান দিয়েগো স্পাগনুলোর একটি অডিও ফাঁস হয়। এতে শোনা যায়, প্রেসিডেন্ট মিলেইয়ের বোন প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করেছেন।

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ