হোম > বিশ্ব

কঙ্গোতে নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

আল জাজিরা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) লেক টাঙ্গানিকায় একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৪৯ জনকে । নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।

প্রায় ১০০ যাত্রী ও পণ্য নিয়ে নৌকাটি ডিআরসির কালেমিয়ে শহরের উদ্দেশে তানজানিয়ার কিগোমা বন্দর থেকে রওনা হয়েছিল। বৃহস্পতিবার কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে লেক টাঙ্গানিকায় নৌকাটি ডুবে যায়।

নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির অনেক নৌযান অতিরিক্ত যাত্রী বহন করে এবং সেগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেটও থাকে না।

কঙ্গোর অনেক মানুষের জন্য নৌপথে যাতায়াতই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সবচেয়ে সস্তা ও সহজলভ্য মাধ্যম। ১০ কোটির বেশি জনসংখ্যার দেশটিতে প্রয়োজনের তুলনায় অবকাঠামোও অপ্রতুল।

এক মাসেরও কম সময়ের মধ্যে কিগোমা-কালেমিয়ে নৌপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা।

সূত্র: আল জাজিরা

আরএ

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু

সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের

স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি

নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ, আটক শতাধিক

ভারতে মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা

ন্যাটো সদস্য দেশে কয়েক মাসের মধ্যেই হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরো একঘরে করেছে: বিশ্লেষক

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা ম্যাক্রোঁর