হোম > বিশ্ব

মার্কিন অবরোধ এড়িয়ে হরমুজ পার হলো ইরানের সুপার ট্যাংকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আরো একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলাকালেই এ নিয়ে দ্বিতীয় ট্যাংকার পার হওয়ার ঘটনা ঘটল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এলএসইজি ও কেপলারের সামুদ্রিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, খালি অবস্থাং ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’ বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম ভিএলসিসিটি কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট নয়।

বুধবার ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একটি ইরানি সুপার ট্যাংকার অবরোধ সত্ত্বেও প্রণালিটি অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ১০টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সোমবার অবরোধ শুরুর পর থেকে কোনো জাহাজ তা ভাঙতে পারেনি।

সূত্র: আলজাজিরা

আরএ

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা