হোম > বিশ্ব

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় বড় পরিসরে সম্মিলিত অভিযান চালানো হয়েছে। বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানায়, এসব হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটি।

আইআরজিসি জানায়, এই হামলায় একটি উন্নত সতর্কতা রাডার সিস্টেম, এমকিউ-৯ ড্রোন রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত ‘হ্যাঙ্গার’ এবং মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করা হয়েছে।

সেই সঙ্গে আইআরজিসি কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে। এক বিবৃতিতে জানানো হয়, হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমান বাহিনীর ব্যবহার করা দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ