হোম > বিশ্ব

এআই দুনিয়ায় আমেরিকাকে চ্যালেঞ্জ চীনা ডিপসিকের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছে আমেরিকা। এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে যেমন আমেরিকা উদ্বিগ্ন, একই সঙ্গে জোর প্রচেষ্টা চালাচ্ছে এ খাতে চীনের অগ্রগতিকে যতটা সম্ভব দমিয়ে রাখতে। কিন্তু সম্প্রতি আমেরিকার শ্রেষ্ঠত্বের পালে নাড়া দিয়েছে চীন।

চীনা কোম্পানি ডিপসিকের এআই-চালিত চ্যাটবট আমেরিকায় চালু হয় গত বছরের জানুয়ারিতে। অল্প সময়ের মধ্যেই এটি অ্যাপলের ‘অ্যাপ স্টোর’-এ সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে তালিকার শীর্ষে উঠে এসেছে। ‘ডিপসিক-আর ওয়ান’ নামে স্বল্প পরিচিত এই চীনা স্টার্টআপ অ্যাপ গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ডিপসিক-আর ওয়ানের নির্মাতা বলেছেন, এর মডেলটি তৈরি ও প্রশিক্ষণে আমেরিকার টেক জায়ান্টদের দ্বারা ব্যবহৃত কম্পিউটার চিপগুলোর তুলনায় অনেক কম সংখ্যক এবং কম উন্নত কম্পিউটার চিপ ব্যবহার করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব চীনের হাংজু শহরে ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় ডিপসিক। এর কাজ মূলত ডিপসিকের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। তবে রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে চলে এই অ্যাপটি।

এক বছর বয়সি এই ডিপসিক গত সপ্তাহে অ্যাপলের আমেরিকার অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। সোমবার এটি প্রযুক্তি বাজারে বড় ধরনের একটি ধাক্কা দিয়েছে, যার প্রভাব পড়েছে দেশটির শেয়ারবাজারে। এই অ্যাপের আকস্মিক জনপ্রিয়তা ও আমেরিকার এআই কোম্পানিগুলোর তুলনায় এটি তৈরিতে তুলনামূলকভাবে কম ব্যয় শেয়ারবাজারে অস্থিরতা তৈরি করেছে। সোমবার এআই চিপ ডিজাইনার এবং সাম্প্রতিক ওয়াল স্ট্রিটের এনভিডিএ’র শেয়ার কমেছে ১৭ শতাংশ। ফলে বাজার মূলধন হারিয়েছে প্রায় ৬০০ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত আমেরিকার কোনো কোম্পানির এক দিনের সর্বোচ্চ ক্ষতি এবং প্রায় তিন বছর আগে মেটা কর্তৃক নির্ধারিত ২৪০ বিলিয়ন ডলারের আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি। আর এটি রীতিমতো ঝাঁকুনি দিয়েছে আমেরিকাকে। আশঙ্কা করা হচ্ছে, এনভিডিএ, অ্যালফাবেট ও মেটার মতো কোম্পানিগুলোর আকাশচুম্বী শেয়ারকে কমিয়ে দিতে পারে ডিপসিক।

চ্যাটজিপিটি-নির্মাতা ওপেনএআই গত বছর পাঁচ বিলিয়ন ডলার খরচ করে অর্থের অপচয় করছে, কিন্তু ডিপসিক নির্মাতারা বলছেন, তারা মাত্র ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার খরচ করে সর্বশেষ এই মডেলটি তৈরি করেছেন। ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো এআই জায়ান্টরা তাদের নিজস্ব মডেল তৈরির জন্য যে খরচের ওপর নির্ভর করেছে, এটি তার একটি ক্ষুদ্র অংশ মাত্র।

এনভিডিএ উচ্চ মানের চিপের প্রয়োজন কমিয়ে দিয়ে ডিপসিক প্রমাণ করেছে, বড় বাজেট বা শীর্ষ মানের চিপ ছাড়াও এআই খাতে সাফল্য আনা সম্ভব। বিশ্লেষকদের মতে, ডিপসিকের সাফল্য এআই প্রযুক্তি এবং বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে এ ঘটনাকে নিজ দেশের প্রযুক্তি খাতের জন্য এক ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের মতো তাদের দেশের প্রযুক্তিবিদরাও যদি কম দামের চিপ ব্যবহার করে, তবে এ খাতেও তারা সমান সাফল্য পাবে। আমেরিকা এই খাতে চীনের থেকে এগিয়ে থাকবে বলেও জানান ট্রাম্প।

তবে, ডিপসিক কিছু দেশে সাইবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তাই অস্ট্রেলিয়ার মতো দেশ তাদের জনগণকে এর ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন। দেশটির শিল্প ও বিজ্ঞানমন্ত্রী এড হুসিক বলেছেন, এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে খুব একটা কার্যকর ভূমিকা রাখছে না। তাই এই সফটওয়্যারটি ডাউনলোডের আগে ভালোভাবে চিন্তা করার কথা জানিয়েছেন।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২