হোম > বিশ্ব

গাজায় সেনা পাঠানোর প্রস্তুতি ইন্দোনেশিয়ার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সাজামসোয়েদ্দিন জানিয়েছেন, গাজায় মোতায়েনের জন্য ২০ হাজার সেনা প্রস্তুত রেখেছে ইন্দোনেশিয়া। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, প্রয়োজনীয় আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার পর এই বাহিনী মোতায়েন করা হতে পারে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি বলেন, জাকার্তা সম্ভাব্য দুই উপায়ে সেনা মোতায়েন করতে পারে। একটি হলো জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এবং অন্যটি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা অনুযায়ী একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে।

তিনি জানান, দ্বিতীয় বিকল্পের জন্য উচ্চ-স্তরের কূটনৈতিক সম্পৃক্ততা এবং রাষ্ট্রপ্রধানদের মধ্যে চুক্তির প্রয়োজন হবে।

তিনি জোর দিয়ে বলেন, এক্ষেত্রে ইসরাইলের অনুমোদনও অপরিহার্য হবে।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘আরব দেশগুলো, যেমন সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যদি তারা সবুজ সংকেত দেয়, তাহলে ইন্দোনেশিয়া এতে অংশগ্রহণ করতে পেরে খুশি হবে।’

মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া ও জর্ডান গাজার উন্নয়নের বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময় করবে।

জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রধান ইউসুফ আহমেদ আল-হুনাইতির সঙ্গে বৈঠকের পর, সাজামসোয়েদ্দিন বলেন, ‘আমরা যৌথভাবে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য একটি কমিটি গঠন করব।’

এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধের অবসানের জন্য ২০-দফা প্রস্তাবের প্রথম পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার অধীনে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ