হোম > বিশ্ব

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। হেলিকপ্টারটিতে হাইড্রোলিক সমস্যা দেখা দিয়েছিল। খবর বিবিসির।

চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবন থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাচ্ছিলেন ট্রাম্প।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, ‘একটি ছোটখাটো হাইড্রোলিক সমস্যার কারণে এবং অতিরিক্ত সতর্কতার কারণে, পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগে স্থানীয় একটি বিমানবন্দরে অবতরণ করেন এবং নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরেস্ট্যানস্টেডে পৌঁছান।’

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন।

যুক্তরাজ্য সফরকালে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য মেরিন ওয়ান হেলিকপ্টার ব্যবহার করছিলেন ট্রাম্প।

মঙ্গলবার রাতে তিনি স্ট্যানস্টেডে পৌঁছান এবং তাকে যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন - মধ্য লন্ডনের উইনফিল্ড হাউসে নিয়ে যাওয়া হয়।

পরের দিন বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি উইন্ডসর ক্যাসেলে রাজা এবং রানির সাথে দেখা করেন।

বৃহস্পতিবার, বৃহস্পতিবার চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন ট্রাম্প। চেকার্সে এক যৌথ সংবাদ সম্মেলনে, দুই নেতা ইউক্রেন, গাজা এবং অবৈধ অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ট্রাম্প জানান, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে তার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মত পার্থক্য রয়েছে।

নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্টারমার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।

আরএ

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি