হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। এই হামলা হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

শনিবার গভীর রাতে নাবাতিয়েহ জেলার দোহা-কাফারমান সড়কে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন আঘাত হানে। এতে গাড়ির ভেতরে থাকা চারজন নিহত হয়। গাড়িটির পাশ দিয়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

আবাসিক এলাকায় চালানো ওই হামলায় আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বেড়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও তেলআবিব লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে বিমান হামলা তীব্রতর করেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। যদি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ সম্পূর্ণভারে বাস্তবায়িত না হয়, তবে হামলা আরো তীব্র করা হবে।’

এই বিবৃতির বিষয়ে লেবানন বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরএ

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক