হোম > বিশ্ব

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার ভারতে

স্টাফ রিপোর্টার

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও দুই দেশে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ভারতের পুলিশ ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে স্থানীয় ইউটিউবার, ব্যবসায়ী ও ছাত্র রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে নিয়ে। তিনি পর্যটন সংক্রান্ত ভ্লগ তৈরি করেন এবং তার ‘ট্র্যাভেল ভ্লগ’ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন। তার সর্বশেষ যাত্রাটি চলতি বছরের মার্চ মাসে ছিল।

হরিয়ানা পুলিশের অভিযোগ, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল। ওই কর্মকর্তাকে ভারত থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে। মালহোত্রার বাবা তার মেয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি প্রয়োজনীয় অনুমতি নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জ্যোতি মালহোত্রা ছাড়া উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা মোরাদাবাদ থেকে শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শাহজাদ রামপুরের বাসিন্দা এবং তিনি গত কয়েক বছর ধরে মাঝে মাঝে পাকিস্তানে যেতেন। প্রসাধনী সামগ্রী, পোশাক, মশলা ইত্যাদি সীমান্ত দিয়ে পাচার করতেন এবং পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করতেন।

এদিকে, হরিয়ানা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা কৈথল থেকে ২৫ বছর বয়সী দেবেন্দ্র সিং ধীলোঁ নামে এক ছাত্রকেও আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করেছে। ডেপুটি পুলিশ সুপার বীরভান সিং জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন দেবেন্দ্র ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য সরবরাহ করতেন।

ডেপুটি পুলিশ সুপার আরও জানিয়েছেন, দেবেন্দ্র সিং পাকিস্তানের অভ্যন্তরে শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থান কার্তারপুর সাহিবে গিয়েছিলেন এবং সেখানেই আইএসআইয়ের সংস্পর্শে আসেন। ভারতে ফিরে আসার পর থেকে তিনি সামরিক বাহিনী সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাঠাতে শুরু করেন। পাটিয়ালায় পড়াশোনা করার সময় তিনি মোবাইল ফোনে সেনা ক্যান্টনমেন্টের ছবি তুলেছিলেন এবং সেগুলো আইএসআইকে পাঠিয়েছিলেন।

এছাড়া, পাঞ্জাব ও হরিয়ানার আরও তিনজন ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ নিশ্চিত করেছে।

সূত্র: বিবিসি বাংলা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু