হোম > বিশ্ব

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জেনিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাবাতিয়া শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। তার লাশ আটকে রেখেছে ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, জেনিনের পশ্চিমে অবস্থিত সিলাহ আল-হারিথিয়া শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২২ বছর বয়সী আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি বাহিনী পুরো এলাকায় অভিযান চালিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তুলকারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবির এবং জেরুজালেমের উত্তরে আল-রাম শহরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ১০২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছেন প্রায় ১১ হাজার এবং প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল।

গত জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সকল বসতি খালি করার আহ্বান জানায়।

আরএ

পরমাণু অস্ত্র তৈরি করবে না, গ্যারান্টি দিয়েছে ইরান: ট্রাম্প

লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু

পশ্চিমবঙ্গে ফের মমতার দলের নেতার ওপর হামলা

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত

‘অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান’

মোদির বাসভবনের কাছে উড়ছিল পাকিস্তানি ড্রোন: জারদারি

হরমুজ ও পরমাণু ইস্যু সমাধান হলেই মার্কিন বাহিনী প্রত্যাহার: ট্রাম্প

নিরাপত্তা সম্মেলনে চীনকে পরোক্ষ কটাক্ষ জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ২৮টি জাহাজ: আইআরজিসি

খসড়া প্রস্তাবে ১২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি