হোম > বিশ্ব

ইসরাইলের ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করছে না দেশটির গণমাধ্যম

আমার দেশ অনলাইন

ইসরাইলে চলমান যুদ্ধের মধ্যে দেশটির গণমাধ্যমে হামলার তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সামরিক কর্তৃপক্ষ। ইসরাইলি সামরিক সেন্সর হামলার স্থান ও ক্ষয়ক্ষতির বিষয়ে কার্যত ‘তথ্য ব্ল্যাকআউট’ জারি করেছে বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, ইরান বা হিজবুল্লাহ কতগুলো ক্ষেপণাস্ত্র বা রকেট ছুড়েছে এবং সেগুলো কোথায় আঘাত হেনেছে—এসব তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো সাংবাদিক সম্প্রচারের সময় অতিরিক্ত তথ্য প্রকাশ করলে তাদের গ্রেপ্তারও করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এই ধরনের ওয়ারহেড বিস্ফোরণের পর অনেকগুলো ছোট অংশে ছড়িয়ে পড়ে এবং বিস্তৃত এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।

হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে কিনা তা নিশ্চিত করতে জরুরি সেবা কর্মীদের দীর্ঘ সময় ধরে তল্লাশি চালাতে হচ্ছে।

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা