হোম > বিশ্ব

কানাডিয়ানদের জন্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল একটি ‘বিজয়’

বিবিসি

কানাডার অটোয়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রিভি কাউন্সিল। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের যে ফল এসেছে, অনেক কানাডিয়ানই হয়তো এমনটাই চেয়েছিলেন। কারণ ডেমোক্র্যাটদের ব্যাপক জয়কে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক মিত্রদের ওপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার সকালে বলেন, ‘আমি আনন্দে রাস্তায় ডিগবাজি খাচ্ছিলাম।’

তিনি একে ‘কানাডার জন্য একটি বিজয়’ বলে বর্ণনা করেন।

মঙ্গলবার রাতের এই ফলাফল হয়তো খুব শিগগিরই কানাডাকে ওই শুল্ক থেকে স্বস্তি এনে দেবে না। তবে বাণিজ্য আলোচনা আবার শুরু হওয়ায় রাজনৈতিক পরিবর্তনগুলো অটোয়ার জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যাতে তারা ভালো কোনো সমঝোতা করতে পারে, এমন প্রত্যাশা রয়েছে।

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ ও চাক শুমার, যাদের রাজনৈতিক প্রভাব এখন আরো বেড়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

তবু কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শুল্কনীতিতে খুব বেশি পরিবর্তন আনতে না-ও পারে। কারণ ট্রাম্পের আরোপিত শুল্কের বেশির ভাগই কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।

এএম

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

নির্বাচনে পরাজয়: একে অপরের ওপর দায় চাপাচ্ছেন রিপাবলিকানরা

ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটারদের সংগঠন

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলমানের জায়গা কোথায়