হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আবিবের ফ্লাইটগুলো ৩১শে মে পর্যন্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং দোহাগামী ফ্লাইটগুলো ৩০শে এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথের অস্থিরতার কারণে আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা এই অঞ্চলে আমাদের ফ্লাইটের চলাচলের সংখ্যা সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়সীমা আরো বাড়িয়েছি।”

“আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা করার জন্য সরাসরি তাদের সাথে যোগাযোগ করছি।”

যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা অন্য কোনো এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে বুকিং দেওয়া, ভ্রমণের তারিখ পরিবর্তন করা অথবা পুরো টাকা ফেরত (রিফান্ড) পাওয়ার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো আগের মতোই চালু রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা