হোম > বিশ্ব

প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, অবস্থান সম্পর্কে যা জানা গেল

আতিকুর রহমান নগরী

সহিংস বিক্ষোভের কারণে দীর্ঘ নয় দিন সেনা নিরাপত্তায় কাটানোর পর অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা অলি। সেনা ব্যারাক ছেড়ে তিনি এখন একটি ব্যক্তিগত বাসস্থানে অবস্থান করছেন বলে নেপাল সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৯ সেপ্টেম্বর, জেনারেল জেড-এর ডাকা বিক্ষোভ সহিংস রূপ নিলে ওলি কাঠমান্ডুর উত্তরে শিবপুরী বনাঞ্চলে অবস্থিত একটি সেনা ব্যারাকে সরিয়ে নেওয়া হয়। একই দিন, তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি সেনাবাহিনীর সরাসরি সুরক্ষায় ছিলেন।

তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী অলি বর্তমানে রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ কিলোমিটার পূর্বে ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন। তবে তার অবস্থান সরকারিভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর বিক্ষোভের দ্বিতীয় দিনে ভক্তপুরের বালকোটে ওলির ব্যক্তিগত বাড়ি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। সেনাবাহিনী তখন হেলিকপ্টারের মাধ্যমে তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়।

শুধু অলি নন, প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড), শের বাহাদুর দেউবা, ঝালনাথ খানাল, মাধব কুমার নেপালসহ আরও কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতা সাময়িকভাবে সেনা সুরক্ষায় ছিলেন। তবে বর্তমানে অধিকাংশ নেতা নিরাপত্তা ছেড়ে নিজ নিজ বাসস্থানে ফিরে গেছেন।

এদিকে, বিক্ষোভকারীদের আক্রমণে আহত শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরাজু রানা দেউবা এখনও সেনা সুরক্ষায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি