হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তায় যাওয়ার পথে সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

তিনি বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‌‘বেশ দ্রুত’ গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।

বুদিওনো বলেন, আমরা ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা