হোম > বিশ্ব

ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র পথ: হিজবুল্লাহ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলেছেন, ইসরাইলের দখলকৃত ভূমি মুক্ত করার একমাত্র পথ হলো প্রতিরোধ। তার মতে, ইসরাইলের আধিপত্য ও আগ্রাসনের মোকাবিলা একমাত্র প্রতিরোধের মাধ্যমেই করা সম্ভব।

শনিবার এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কাসেম বলেন, লেবানন নিজ অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিরোধের ভূমিকা প্রত্যক্ষ করেছে এবং দখল করা ভূমি মুক্ত করা ও ফিলিস্তিন ইস্যুতে এর প্রভাব দেখেছে।

তিনি বলেন, ‘ভূমি মুক্ত করার একমাত্র উপায় হলো প্রতিরোধ।’

কাসেম বলেন, লেবাননে প্রতিরোধের কার্যকারিতা তারা সরাসরি পরীক্ষা করে দেখেছেন। এর মাধ্যমে ভূমি ও জনগণ উভয়ই মুক্ত হয়েছে, ‘ইসরাইলি শত্রু’ পিছু হটতে বাধ্য হয়েছে এবং ফিলিস্তিন ইস্যু নতুন করে গতি পেয়েছে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনের ইস্যু এখনো একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

নতুন করে নিরাপত্তা চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর

এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া

রাশিয়ার মস্কোতে শত শত ড্রোন হামলা, নিহত ২

গ্রিনল্যান্ডে বাড়বে মার্কিন সেনা, স্থাপন হবে সামরিক ঘাঁটি

ঔপনিবেশিক শাসনের জন্য ব্রিটেনের কাছে ক্ষতিপূরণ দাবি

ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যাকারী সেনার দণ্ড মওকুফ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

হুথিদের ঠেকাতে ইয়েমেন সংঘাতে জড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র