হোম > বিশ্ব

যুদ্ধের মধ্যেও বেড়েছে সৌদির তেল রপ্তানি

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো থেকে তেল রপ্তানি বেড়েছে। চলতি মাসে এসব দেশ থেকে তেল রপ্তানি যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো থেকে প্রতিদিন ১ কোটি ২৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার পথে রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রপ্তানি বাড়িয়েছে।

তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এই রপ্তানি এখনো অনেক কম। ফেব্রুয়ারিতে এসব দেশ থেকে প্রতিদিন ১ কোটি ৮৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছিল।

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি আবার বাড়তে শুরু করায় সেপ্টেম্বরে মোট রপ্তানিও বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার কথা।

সৌদি আরবের তেল রপ্তানিতেও বড় পরিবর্তন এসেছে। দেশটির ইস্ট–ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি অন্য পথে সরিয়ে নেয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সৌদি আরব থেকে প্রতিদিন প্রায় ৫৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হতে পারে। আগস্টে দেশটির দৈনিক রপ্তানি ছিল ২৪ লাখ ৪৬ হাজার ব্যারেল।

অর্থাৎ, এক মাসের ব্যবধানে সৌদি আরবের দৈনিক তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এএম

ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলবিরোধী অবস্থানে অনড় আনোয়ার ইব্রাহিম

গাজায় যা করা হয়েছে, পশ্চিম তীরেও তা করা উচিত

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত

প্রলয়ংকরী যুদ্ধ হলেও অটল থাকবে ইরান

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ হত্যার বিচার চাইল ইরান

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবারও বাড়ল তেলের দাম

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬